নিয়মিত গান করতে চাই: অভিষেক বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা নিশ্চিতভাবেই বলা যায়, বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে অভিষেক বচ্চন। চলচ্চিত্রে কাজ করতে বাবা অমিতাভ বচ্চন একসময় শখের বশে গান করেছিলেন। একপর্যায়ে গান করে বেশ বাহবাও পেয়ে বসেন তিনি। ২০০৭ সালে অমিতাভ বচ্চনের ‘জুম বারাবার জুম’ গানটি বেশ জনপ্রিয়ও হয়। এর আগেও অবশ্য আরও বেশ কয়েকটি ছবিতে গান করেন বলিউডের এই অভিনেতা।এবার অভিনয়ের পাশাপাশি তাঁর দেখানো পথে হাঁটা শুরু করলেন ছেলে অভিষেকও। ২০০৫ সালে ‘ব্লাফমাস্টার’ ছবিতে ‘এক মে আউর এক তু হে’ গানটিও বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর সম্প্রতি তিনি গান করেন ‘দাম মারো দাম’ ছবিতে। ছবিতে অভিষেকের ‘ধাই ধাই’ গানটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরই মধ্যে গানটি বিভিন্ন চ্যানেলের গানের অনুষ্ঠানের টপচার্টের শীর্ষস্থান দখল করে আছে। আর এ বিষয়টাই অভিষেককে গানে নিয়মিত হওয়ার ক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে।টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাত্কারে অভিষেক চলচ্চিত্রে গান গাওয়ার ক্ষেত্রে তাঁর ভালোবাসার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে গান করতে হয়। এমনকি আমি যে গান গাইছি, সেটা ভালো কী মন্দ, তাও আমি বুঝি না। তবে গান গাওয়াটা আমি বেশ উপভোগ করি। ব্লাফমাস্টার ছবির গান “দাম মারো দাম” ছবির গানের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এ ছবিতে গান করার ক্ষেত্রে আমি অনেক সময় নিয়েছি।’ অভিষেক আরও বলেন, ‘যদি চলচ্চিত্রের লোকজন আমাকে চায়, তাহলে গানে নিয়মিত হব। তবে আমার প্রথম পরিচয় অভিনেতা, তার পরই হচ্ছে গায়ক।’