প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট থেকেই বড় হয় সবাই৷ অভিনয়শিল্পীরাও এর বাইরে নন৷ আজ আমরা এমন তিনজন অভিনয়শিল্পীর কথা বলব, যাঁরা ছোটবেলাও যেমন ছিলেন তারকা, বড় হয়েও তাঁরা তারকা৷ দিনে দিনে শুধু বেড়েছে তাঁদের তারকাখ্যাতি
নীতু সিংকে চিনতে হলে নিশ্চয় বলতে হবে না, তিনি রনবীর কাপুরের মা৷ নিজের নামেই আসলে তিনি পরিচিত৷ শাবানা আজমী আর নীতু সিং একসঙ্গে বলিউডের অনেক ছবিতে অভিনয় করেছেন৷ নীতু সিং চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন মাত্র আট বছর বয়সে৷ তখন অবশ্য নীতু সিং নামে নয়, বেবি সোনিয়া নামে অিভনয় করেছিলেন তিনি৷ বলিউডে তাঁর অভিষেক হয় ১৫ বছর বয়সে৷ ১৯৮০ সালে ঋষি কাপুরকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেন৷ দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন৷ ২০০৯ সালে লাভ আজকাল ছবিতে অভিনয় করে আবার ফিরে এসেছেন৷