নীনা গুপ্তার মেয়েও চলচ্চিত্রে
বলিউডের রুপালি পর্দায় একেক করে হাজির হচ্ছেন খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের সন্তানেরা। এবার সেই ধারায় শামিল হলেন নীনা গুপ্তা তনয়া মাসাবা গুপ্তা। অথচ এই মাসাবার জন্য একসময় অনেক কটু কথা শুনতে হয়েছিল নীনা গুপ্তাকে। সে সময় এমনও কথা বেরিয়েছিল যে বাবা ছাড়াই মাসাবার জন্ম হয়েছিল। বিষয়টা নীনা গুপ্তা গোপন করতে চাইলেও শেষ পর্যন্ত বেশি দিন ধরে রাখতে পারেননি। তত দিনে নীনা গুপ্তার সন্তানের বাবার নাম সংবাদপত্রে চলে আসে। আর খবরটা প্রকাশ হতেই নীনার সন্তানের বাবা ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস মুম্বাইয়ে এসে মেয়ের নাম রাখেন ‘মাসাবা’ (ওয়েস্ট ইন্ডিজের একটি সুন্দর ফুলের নাম)।সেই মাসাবাও এখন বলিউডের নায়িকা হতে চলেছেন। তবে এ পর্যন্ত ছবির নাম জানা যায়নি। সেদিন মুম্বাইয়ের গ্রান্ড হায়াত হোটেলের ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন মাসাবা। তিনি এখনই সবকিছু খুলে বলতে চান না।