নীরবে চলে গেল সুচিত্রার জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মদিন নিয়ে কলকাতায় তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। একেবারে সবার অগোচরেই চলে গেল দিনটি। মঙ্গলবার ছিল সুচিত্রা সেনের ৭৯তম জন্মদিন।বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, স্বেচ্ছানির্বাসনে থাকা সুচিত্রা তাঁর জন্মদিনটি পালন করেছেন নিভৃতেই। মেয়ে মুনমুন সেন সকালেই পায়েস তৈরি করে হাজির হন বালিগঞ্জ সার্কুলার রোডের বেদান্ত অ্যাপার্টমেন্টে। অন্যান্য দিনের মতোই সকাল থেকে পূজা-অর্চনা করেই দিনটি কাটিয়েছেন সুচিত্রা। বাসায় এদিন ঘনিষ্ঠজনদের আসতে বারণ করা হয়েছিল আগেই। এমনকি সুচিত্রার ব্যক্তিগত চিকিত্সক সুব্রত মৈত্রকেও। তবে নাতনি রাইমা আর রিয়া তাঁদের দিদিমাকে জন্মদিনে প্রণাম জানাতে ভোলেননি।