নীরবের অতিথি মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেডিও টুডের কথাবন্ধু নীরব এবার বিটিভির জন্য গানের অনুষ্ঠান নির্মাণ করছেন। অনুষ্ঠানের নাম তারাদের গান। অনুষ্ঠানটি উপস্থাপনাও করছেন নীরব। আর অনুষ্ঠানে নীরবের অতিথি হয়েছেন মীম। নীরব বলেন, ‘হঠাৎই এ অনুষ্ঠানের ভাবনাটা চলে এল। জনপ্রিয় সংগীতশিল্পীদের একাধিক গান থাকছে এই অনুষ্ঠানে। শিল্পীরা হলেন কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, এস আই টুটুল, হাবিব, হূদয় খান, বালাম, আরফিন রুমী, পড়শি, তৌসিফ ও অভি। তাঁরা নিজেদের জনপ্রিয় গানগুলো এখানে করবেন। গান শোনার পাশাপাশি থাকবে মীমের সঙ্গে কথোপকথন।’মীম বলেন, ‘এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান করছি। যাদের গান পছন্দ করি, তাদের গান নিয়েই অনুষ্ঠানটি হয়েছে। আর নীরব আমার ভালো বন্ধু। ও বেশ মজা করে বলে। আমার খুব ভালো লেগেছে।’