নীরবের সঙ্গী মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরজে নীরবের উপস্থাপনার সঙ্গে টিভি দর্শকেরা পরিচিত হলেও এবারই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মীম। ‘তারাদের গান’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনায় আরজে নীরবের সঙ্গী হলেন মীম। ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটি বিটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে। এ সময়ের জনপ্রিয় শিল্পীদের বেশ কিছু জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এঁদের মধ্যে আছেন—কুমার বিশ্বজিত্, শুভ্র দেব, এস আই টুটুল, বালাম, হাবিব, আরফিন রুমী, হূদয় খান, তৌসিফ ও পড়শি। তাঁরা নিজেদের জনপ্রিয় গানগুলো অনুষ্ঠানটিতে পরিবেশন করবেন। অনুষ্ঠানে গান শোনার পাশাপাশি থাকবে মীমের সঙ্গে কথোপকথনও।উপস্থাপনা প্রসঙ্গে মীম বলেন, ‘এটি আমার জীবনের প্রথম কোনো অনুষ্ঠান উপস্থাপনা। অনুরোধের ঢেঁকি গেলার মতোই বলতে পারেন। আসলে আমার কাছে মনে হয়নি যে অনুষ্ঠান উপস্থাপনা করছি। আরজে নীরব আমার খুব ভালো বন্ধু। তাই আড্ডার স্থলে কখন যে অনুষ্ঠানটা তৈরি হয়ে গেছে টেরই পাইনি।’আর নীরব বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের ভাবনাটা আসলে হঠাত্ করেই মাথায় এসেছে। আশা করছি, ঈদের আনন্দে দর্শকেরা এ ধরনের অনুষ্ঠান বেশ ভালোভাবে উপভোগ করবেন।’