নীল বিদ্রোহ নিয়ে ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমলে সংঘটিত নীল বিদ্রোহ নিয়ে এখন ধারাবাহিক নাটক তৈরি হচ্ছে। নাম নীল। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের ছায়া অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করা হয়েছে। এ কাজটি করেছেন হাবিব জাকারিয়া আর এটি পরিচালনা করছেন অসীম গোমেজ। পরিচালক জানান, সম্প্রতি মেহেরপুরের আমঝুপিতে নাটকটির কাজ শুরু হয়েছে। সেখানে একটি নীলকুঠি আছে। ওই কুঠিবাড়িতেই কাজ করেছেন তাঁরা। প্রথম দিকের শুটিংয়ে অংশ নেন জয়ন্ত চট্টোপাধ্যায়। কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বললেন, ‘এটি ঐতিহাসিক জায়গা। নীলচাষিদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে এখানে। সবচেয়ে বড় কথা, পলাশীর যুদ্ধের আগে লর্ড ক্লাইভের সঙ্গে মীরজাফরের শেষ বৈঠক হয়েছিল এই কুঠিবাড়িতেই। একসময় এ বাড়িটি দখল হয়ে গিয়েছিল। একজন জেলা প্রশাসক পরে তা ১৮ লাখ টাকা ব্যয় করে সংস্কার করেন। এখন তা জেলা প্রশাসনের দায়িত্বে আছে।নাটকে নিজের চরিত্র প্রসঙ্গে জয়ন্ত বললেন, ‘নাটকে আমি গোলক দাস। কুঠিবাড়ির নায়েব। আবার ম্যাক গ্রেগরের খাস লোক।’ এই নাটকের অভিনয়শিল্পীরা হলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌসী মজুমদার, শামসুল আলম, মিলন, জয় রাজ, নাজনীন হাসান, নাসিম প্রমুখ। পরিচালক জানিয়েছেন, নাটকটির দৈর্ঘ্য হবে ৫২ পর্ব। আর এটি দেখানো হবে এটিএন বাংলায়।