নুসরাত জাহানের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ দরজায় দুটি আংটা ও ধাতব খিল। সেই সোনালি দরজায় কখনো স্পষ্টত আরবিতে ‘আল্লাহ’ লেখা, কোনো কোনো ক্যানভাসে দ্যুতিময় বর্ণের নান্দনিক বিন্যাস৷ গতকাল শুক্রবার বিকেলে রেডিয়াস সেন্টার বে’জ গ্যালারিতে শিল্পী নুসরাত জাহানের একক শিল্প প্রদর্শনীতে দেখা গেল এমন চিত্র। ‘লিবারেটেড’ শিরোনামে চার সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।