নুহাশপল্লীতে বৈশাখী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও নুহাশপল্লীতে নানা আয়োজনে উদ্যাপিত হবে বৈশাখী উৎসব।উৎসবে বাউলগানের সঙ্গে দুপুরের খাবারে থাকবে হরেক রকমের মাছ, ভাজি আর ভর্তা। আয়োজনে থাকছে বানরের নাচ, সাপের খেলা, নাগরদোলাসহ বাঙালির উৎসবের নানা অনুষঙ্গ। দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের দুটি চলচ্চিত্র। উৎসব পয়লা বৈশাখ সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রবেশ কুপন সংগ্রহ করে যে কেউ এ উৎসবে যোগ দিতে পারবেন। কুপন সংগ্রহ করা যাবে নুহাশপল্লীর ঢাকা অফিস থেকে। যোগাযোগ: ০১৭১২০৬০৯৭১, ০১৭২২৪৩৭৮৮৩, ০১৯৪২০০১২৮। বিজ্ঞপ্তি।