প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে প্রথম অভিনয় করি লাল সালু নাটকে। বরিশাল নাটক দলের এ নাটকটির নির্দেশনা দিয়েছিলেন লিখিল সেন। সময় ছিল ১৯৮৮ সাল। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এরপর ১৯৯১ সালে ঢাকায় চলে আসি। ওই বছরই আমি নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দিই। ১৯৯৫ সালে দলে প্রথম অভিনয় করি। নাটকটি ছিল দেওয়ান গাজীর কিস্সা। এটি নির্দেশনায় ছিলেন আলী যাকের। নাটকটিতে আমার চরিত্র ছিল কুসুম। এ চরিত্রটি প্রথমে করতেন লাকী ইনাম। পরে নাটকটির চামেলী চরিত্রেও অভিনয় করেছি। এ চরিত্রটি প্রথমে করতেন সারা যাকের। এরপর নাগরিকে করেছি অচলায়তন, রথের রশি প্রভৃতি নাটক। ২০০৪ সালে এসে আমরা প্রাঙ্গণেমোর নাটকের দল গঠন করি। ২০০৬ সালে দলেরস্বদেশী নাটকটিতে প্রথমে অভিনয় করি। এ নাটকটির মাধ্যমেই আমি মঞ্চে প্রথম নির্দেশনারও কাজ করি।