নূপুর বাজল শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা l ছবি: প্রথম আলো

নৃত্যশিল্পী মমতা শঙ্কর ঢাকায় আসেন ৪ আগস্ট। সেই থেকে গতকাল শনিবার পর্যন্ত তিনি একটি নৃত্য কর্মশালায় এ দেশের শিল্পীদের নৃত্যাচার্য উদয় শঙ্করের নৃত্যধারা সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করেছেন। কর্মশালাটি হয়েছিল শিল্পকলা একাডেমীতে। তা থেকেই কিছু উপস্থাপনের চেষ্টা ছিল গতকাল সাধনার ‘নূপুর বেজে যায়’-এর ৪৩তম আয়োজনে।
সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠান। প্রথম তিনটি নাচ উপস্থাপন করেন মমতা শঙ্কর ডান্স কোম্পানির তিনজন নৃত্যশিল্পী দেবস্মিতা, শিল্পা ও শ্রেয়া। পরের নাচগুলোতে তাঁদের সঙ্গে যুক্ত হন কর্মশালায় অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা।
‘তারানা’ পরিবেশনাটি মমতা শঙ্করের জন্মদিনে তাঁর শিষ্যরা তৈরি করেছিলেন। শেষ পরিবেশনাটি তৈরি হয়েছে বেলুন ও কড়াই থেকে। এ দুটোর মাধ্যমে যত রকমের মুভমেন্ট সম্ভব, তা থেকে নাচটি তৈরি হয়েছে। মমতা শঙ্কর এ নাচ সম্পর্কে বলেন, সবগুলো মুদ্রাই এখানকার ছেলেমেয়েদের তৈরি। আমি কেবল মালা গাঁথার কাজ করেছি। এ পর্বটি সঞ্চালনা করেন মমতা শঙ্করের স্বামী নৃত্যশিল্পী চন্দ্রোদয় ঘোষ। উদয় শঙ্কর নৃত্যধারার স্বল্প পরিবেশনার পরের পর্বে ভরতনাট্যম পরিবেশিত হয়। এ সময় নৃত্যশিল্পী অমিত চৌধুরী ‘বর্ণম’ পরিবেশন করেন। ভরতনাট্যম ছাড়া আরও ছিল কত্থক ও সমসাময়িক নৃত্য।