নৃত্য উৎসবে ‘দুই পাখি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাঁচার পাখির সঙ্গে একদা দেখা হলো বনের পাখির। বন্দী পাখিটি তার সুরম্য খাঁচার গুণগান করল বটে, তবে মুক্ত পাখিটি শোনাল খোলা আকাশে ডানা মেলে উড়ে বেড়ানোর স্বাধীনতার আনন্দের কথা। কাহিনিটি খুবই জানাশোনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতাটি আদ্যোপান্ত মুখস্থও অনেকের। গতকাল এ কবিতা অবলম্বনেই নৃত্যনাট্য পরিবেশিত হলো শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত তিন দিনের নৃত্য উৎসবের দ্বিতীয় দিনে গতকাল শনিবার ছিল দীপা খন্দকারের পরিবেশনায় ‘দুই পাখি’ কবিতা অবলম্বনে এই নৃত্যনাট্য।এর আগে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থনা ও পরিচালনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ও আধুনিক নৃত্য বিষয়ে একটি বিশেষ নৃত্যালেখ্য।আজ রোববার সমাপনী দিনে থাকবে তামান্না রহমানের পরিচালনায় নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। সন্ধ্যা সাতটায় তা শুরু হবে জাতীয় নাট্যশালায়।