নৃত্য এবং আনন্দ-বেদনার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দ-বেদনার গানের পরিবেশনা ছিল ‘তোমার সৃষ্টির পথ’ অনুষ্ঠানের সমাপনী দিনে। গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ের এ অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইফফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী ও বুলবুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন।শিল্পীরা জগতে আনন্দযজ্ঞে, আগুনের পরশমণি, মেঘ বলেছে ‘যাব যাব’, মধুর মধুর ধ্বনি বাজে, যেতে যেতে একলা পথে, গায়ে আমার পুলক—এসব গান গেয়ে শোনান। তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছিল গত বৃহস্পতিবার।