নৃত্য-গীত-আবৃত্তিতে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র গানের সংগঠন রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল। রবীন্দ্রনাথের কবিতা, গান ও গীতিনৃত্যের মধ্য দিয়ে ১৭তম এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করল সংগঠনটি। গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের এই আয়োজনটি শুরু হয় সমবেত রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে।

‘অনেক দিনের আমার যে গান’ শিরোনামের এই আয়োজনে আবৃত্তি করেন আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় ছিল সমবেত নৃত্য। আর রবীন্দ্রনাথের গান গেয়ে শোনান মহাদেব ঘোষ, রাবেয়া আক্তার, পারমিনা তোড়া উইলিয়াম, কনক হালদার, সৃষ্টি সরকার, বিষ্ণুপদ দাশ, হ্যাপি দাশ, রুমা সাহা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক শিল্পী মহাদেব ঘোষ।