নৃত্য দিবসে 'পথিকৃৎ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পথিকৃৎ’ মিউজিক ভিডিওর দৃশ্যে পূজা সেনগুপ্ত
‘পথিকৃৎ’ মিউজিক ভিডিওর দৃশ্যে পূজা সেনগুপ্ত

১০ জন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারকে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছে নাচভিত্তিক মিউজিক ভিডিও ‘পথিকৃৎ’। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার এ ভিডিওটি তৈরি করেছে, যা শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
৫ মিনিট ১০ সেকেন্ড ব্যাপ্তির ‘পথিকৃৎ’ ভিডিওটির সংলাপ, চিত্রনাট্য, কোরিওগ্রাফি, নির্দেশনা ও নৃত্য পরিবেশনা করেছেন পূজা সেনগুপ্ত। চিত্রগ্রহণে ছিলেন আজিমুল হক।
‘পথিকৃৎ’ নিয়ে পূজা সেনগুপ্ত বলেন, এটি একজন কোরিওগ্রাফারের গল্প, যে অনুপ্রেরণা পায় তার পথিকৃৎদের জীবন থেকে। ভিডিওটির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে বিশ্বের ১০ জন কোরিগ্রাফার ও নৃত্যশিল্পীকে। তাঁদের মধ্যে রয়েছেন লুই ফুলার, মারথা গ্রাহাম, রবীন্দ্রনাথ ঠাকুর, উদয় শংকর, রুক্মিণী দেবী, মরিস পেটিপা, বুলবুল চৌধুরী, বিরজু মহারাজ, ইয়াং লাইপিং ও আকরাম খান। ভিডিওটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে কেএফসি ও পিৎজা হাট।