নৃত্য ভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এসএ টিভিতে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘নৃত্য ভ্রমণ’। দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথমটি প্রচারিত হবে আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আর দ্বিতীয়টি কাল বুধবার। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন মনি পাহাড়ী। এই অনুষ্ঠানে থাকছে শিকার নৃত্য, বৃষ্টির নাচ, ধামাইল, গারো নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, রবীন্দ্র নৃত্য, গণসংগীতের সঙ্গে নাচ, সালসা ও ফিউশন। পরিবেশনার শুরুতে প্রত্যেক নৃত্যশিল্পী তাঁর নাচের প্রেক্ষাপট তুলে ধরবেন। পরিবেশনার মাধ্যমে দেখানো হবে ভারতীয় নাচের ধারাবাহিক ইতিহাস। অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভিন্ন নৃত্য সংগঠন।