নৃত্য শিক্ষক মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসিমপুর অনুষ্ঠানে হালুম, টুকটুকি, শিকু আর ইকরি নাচ শিখতে চায়। যেনতেন শিক্ষক হলে চলবে না, তারা নাচ শিখতে চায় এমন কারও কাছে, যে নিজেও খুব ভালো নাচে। ভেবে ভেবে বের করা হলো, অভিনেত্রী মৌসুমীই হতে পারেন তাদের নাচ শেখানোর সঠিক শিক্ষক। হালুমদের আহ্বানে মৌসুমীও এলেন সিসিমপুরে। এবার তাঁর নাচ শেখানোর পালা। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচারিত হবে আজ শুক্রবার, শনিবার, বুধবার ও বৃহস্পতিবার।