নৃত্যনাট্য 'বাঁদী-বান্দার রূপকথা'
আরব্য রজনীর পৃথিবীখ্যাত রূপকথা ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনি নিয়ে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হয়েছে নৃত্যনাট্য বাঁদী-বান্দার রূপকথা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আগামী ৫ ও ৬ ডিসেম্বর সন্ধ্যায় এই নৃত্যনাট্যটি মঞ্চায়িত হবে। ‘সৃষ্টি কালচার সেন্টার’-এর প্রযোজনায় নৃত্যনাট্যটিতে দেশের প্রখ্যাত ও স্বনামধন্য নৃত্যশিল্পীদের সঙ্গে ৭০ জন নবীন নৃত্যশিল্পী অংশ নেবেন।
গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নৃত্যনাট্য-সম্পর্কিত লিখিত বক্তব্যে পাঠ করেন সৃষ্টি কালচারাল সেন্টারের স্বত্বাধিকারী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, নৃত্যনাট্যের নির্দেশক ভারতের পশ্চিম বাংলার সুকল্যাণ ভট্টাচার্য প্রমুখ।