নৃত্যপটিয়সী শাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়াবি কণ্ঠে শাকিরা যেমন ভক্ত ও দর্শকদের ভোলান, তেমনি ভোলান তাঁর অসাধারণ নাচ দিয়ে। একই সঙ্গে সংগীত ও নৃত্যের এমন অপূর্ব সমন্বয় বুঝি শাকিরাকে দিয়েই সম্ভব। তাঁর নাচের বৈশিষ্ট্য হচ্ছে, চমৎকার ভঙ্গিমায় কোমর দোলানো। সম্প্রতি কলাম্বিয়ান এই গায়িকা জানালেন, মাত্র চার বছর বয়সে আরবের একটি গানের সঙ্গে কোমর দুলিয়েছিলেন তিনি। ঠিকমতো পড়াশোনা শেখার আগেই তিনি একদিন আবিষ্কার করেছিলেন, কোমর দোলানোয় তিনি বেশ সাবলীল। ওই গানের সুর, তাল ও লয় তাঁর বেশ পছন্দ বলে জানালেন শাকিরা। স্কুলে পড়ার সময় প্রতি শুক্রবার কনসার্টে নাচতেন তিনি। ওয়েবসাইট।