নৃত্যবিষয়ক পত্রিকা ‘ত্রিপতাক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্টার ফর ড্যান্স রিসার্চ বাংলাদেশের উদ্যোগে প্রকাশিত হলো নৃত্যবিষয়ক গবেষণা পত্রিকা ত্রিপতাক। বিশ্ব নৃত্যচর্চার সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধ রচনা করাই বইটির উদ্দেশ্য। নৃত্য বিষয়ে নতুন চিন্তা ও গবেষণার ক্ষেত্রকে প্রাধান্য দিতে এ পত্রিকার সূচনা। প্রথম সংখ্যায় রয়েছে কানাডা, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কেনিয়া, ভারত ও বাংলাদেশের গবেষক এবং সমালোচকের লেখা ১৬টি প্রবন্ধ। লেখকদের মধ্যে রয়েছেন মুস্তাফা মনোয়ার, আফসার আহমদ, লুবনা মারিয়াম, মহুয়া মুখোপাধ্যায়, শ্রুতি বন্দ্যোপাধ্যায়, ঊর্মিমালা সরকার, জে ম্যাক ডোনাল, মেরি কামু প্রমুখ। শান্তিদেব ঘোষ, বুলবুল চৌধুরী, মণি বর্ধনের লেখা তিনটি প্রবন্ধ পুনর্মুদ্রণ করা হয়েছে। প্রতিবছর নভেম্বর মাসে পত্রিকাটি প্রকাশ হবে।