প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চের কান্ডারি বলা হয় নাসির উদ্দীন ইউসুফকে। গত ৪৩ বছরে ৩০টি নাটকের নির্দেশনা দিয়েছেন। তবে অনেকেই জানেন না ঢাকা থিয়েটারের প্রথম নাটক সংবাদ কার্টুন-এ অভিনয় করেছিলেন তিনি। আর মৃদু একটা ধাক্কা খেতে পারেন, যখন শুনবেন মঞ্চে তিনি নেচেছিলেন! বাকিটা শুনুন নাসির উদ্দীন ইউসুফের ভাষ্যে, ‘নাটকের জন্যই নাচ কিছুটা শিখেছিলাম। মিনু বিল্লাহ (মিনু হক) আমাকে কিছু সহজ উপায় শিখিয়ে দেন। বললেন, “এক ধামা চাল একটি পটোল” ছন্দ জপে জপে বাসায় অনুশীলন করতে। আমরা তখন থাকতাম পল্টনের বাসায়। সেখানে লম্বা বারান্দায় রাত ১০টার পর অনুশীলন করতাম। কারণ, সে সময় সবাই ঘুমিয়ে পড়ত (হাসি)।’