নৃত্যশিল্পী নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী নিপুণ নাচ শিখেছেন ছোটবেলায়, সিলেটে। পরে পড়াশোনার জন্য যান রাশিয়ার মস্কোয়। সেখানে পড়াশোনার পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন শাস্ত্রীয় নাচ। আর প্রতিবছর গ্রীষ্মে মস্কোয় ব্যক্তিগত উদ্যোগে শিখেছেন ধীরাজ মাহারাজের কাছে। দেশে ফেরার পর নাচ থেকে চলচ্চিত্রে অভিনয়ই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাঁর। চর্চা সীমাবদ্ধ হয়ে যায় বাসায়। বছর তিনেক আগে এনটিভির ঈদের একটি অনুষ্ঠানে নাচ করেছিলেন। এবার নেচেছেন মন পবনের নাও অনুষ্ঠানে। ঈদে অনুষ্ঠানটি প্রচারিত হবে চ্যানেল টোয়েন্টিফোরে। এই অনুষ্ঠানের অন্য শিল্পীরা হলেন: মৌ, রিয়া, নাদিয়া ও মম।নিপুণ জানান, এবার ঈদে তাঁর অভিনীত চারটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে: ঢাকার কিং (শাকিব খান), আত্মদান (নিরব), তুমি আসবে বলে (নিরব) ও হঠাৎ সেদিন (ফেরদৌস, রিদিমা)। ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে অভিনয় করেছেন বালকটি ভুল করিয়া ভুল বই পড়িয়াছিল (চ্যানেল আই) নাটকে। নিপুণ অভিনীত এবার ঈদের অন্য দুটি নাটক হলো: একদা বাঘের গলায় হাড় ফুটিয়াছিল (বাংলাভিশন) ও ব্ল্যাক কফি (চ্যানেল নাইন)।