নৃত্যশিল্পী পড়শি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পী পড়শি এবার হয়েছেন নৃত্যশিল্পী। অনুষ্ঠানের নাম ‘ড্যান্স ড্যান্স’। ঈদের পরদিন প্রচারিত হবে আরটিভিতে। গত সোমবার রাজধানীর বেঙ্গল স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নেন পড়শি।
দর্শক-শ্রোতাদের কাছে পড়শির পরিচয় সংগীতশিল্পী হিসেবে। কিন্তু পড়শি জানান, ছোটবেলায় নাচ আর গান তিনি একসঙ্গেই শুরু করেছিলেন। উত্তরায় অঞ্জলি নৃত্যকলা নিকেতনে পুরো ছয় বছর শিখেছেন উচ্চাঙ্গ নৃত্য। চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকে নাচ আর নিয়মিত চর্চা করা হয়নি।
পড়শি আরও জানান, ‘ড্যান্স ড্যান্স’ অনুষ্ঠানে তিনি পড়শি ৩ অ্যালবাম-এর ‘লাভ স্টেশন’ গানটির সঙ্গে নাচ করেছেন। গানটিতে পড়শির সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার দেব সেন।
জানা গেছে, ‘ড্যান্স ড্যান্স’ অনুষ্ঠানের অন্য শিল্পীরা হলেন আঁখি আলমগীর, পুতুল ও কর্নিয়া।