নৃত্যশিল্পী বন্যা মির্জা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী বন্যা মির্জা এবার নাচ করছেন। নজরুলজয়ন্তী উপলক্ষে তৈরি হচ্ছে নাচের অনুষ্ঠান ‘হে পার্থ সারথী’। এখানে নজরুলের ‘চুলে বাঁধি ফুলরে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন তিনি। বন্যার নাচের অংশটি ধারণ করা হয় শুক্রবার। বন্যা মির্জা বলেন, ‘আমি ১৯৯৫ সাল থেকে পাঁচ বছর সোমা মমতাজের কাছে নাচ শিখেছি। কিন্তু টিভিতে কোনো নাচের অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। এর আগে টিভি নাটক এবং মঞ্চে টুকটাক নাচ করেছি। এবারই প্রথম পুরো একটি গানের সঙ্গে নাচ করেছি।’নজরুলজয়ন্তীতে অনুষ্ঠানটি দেখানো হবে বাংলাভিশনে। জানা গেছে, এ অনুষ্ঠানে আরও নৃত্য পরিবেশন করেছেন ঈশিতা, সোহানা সাবা ও আলভী।