নৃত্যশিল্পী সংস্থার অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মিনু হক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বিশেষ অতিথি ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়েই শুরু হয় অভিষেক অনুষ্ঠানের মূল কার্যক্রম। আলোচনা পর্ব শেষে নৃত্য পরিবেশন করেন সংগঠনের নিজস্ব শিল্পীরা।