নৃত্যশিল্পীর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই গান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বের হবেন ম্যাডোনা। সঙ্গী হিসেবে চাই একদল নৃত্যশিল্পী। আর তাই এবার নৃত্যশিল্পী খুঁজছেন এই পপ তারকা। এর জন্য প্রতিযোগিতার আয়োজনও সেরে ফেলেছেন তিনি। উল্লেখ্য, বিখ্যাত এক পানীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ম্যাডোনার ট্যুর। এর নাম ‘ওয়ার্ল্ডস বিগেস্ট নাইটলাইফ এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’। বিশ্বের বিভিন্ন দেশে এই ভ্রমণ শুরু হবে ১২ নভেম্বর থেকে। ম্যাডোনার ডাকে এরই মধ্যে সাড়া দিয়েছেন অসংখ্য নৃত্যশিল্পী। এ ব্যাপারে ম্যাডোনা বললেন, ‘এই প্রকল্পের ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। কারণ, আমি জানি বিশ্বের অনেক দেশেই মেধাবী এবং তাক লাগানোর মতো নৃত্যশিল্পীরা আছেন। তাঁদের সঙ্গ আমাকে নিঃসন্দেহে আনন্দ দেবে।’ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।