নৃত্যাঞ্চলের নৃত্য প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছে নৃত্যাঞ্চল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আজ শুক্রবার এ প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়। জানা গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কত্থক, ভরতনাট্যম, উড়িষি, লোক ও সৃজনশীল নৃত্য বিভাগে অংশ নেবেন। নৃত্যাঞ্চলের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়। নৃত্যাঞ্চলের পরিচালক শিবলী মহম্মদ বলেন, ‘নৃত্যাঞ্চলে যাঁরা নাচ শিখেছেন এবং এখনো শিখছেন, তাঁরাই এ প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতার অন্যতম দর্শক থাকবেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তাঁরা কাছ থেকে নিজের সন্তানদের যোগ্যতা দেখতে পাবেন। এর ফলে পরবর্তী সময়ে নিজেদের সন্তানদের নাচের চর্চার ব্যাপারে তাঁরা আরও সচেতন হতে পারবেন। একজন ভালো নৃত্যশিল্পী হওয়ার জন্য কী পরিমাণ শ্রম ও নিষ্ঠার প্রয়োজন, তা অনুধাবন করতে পারবেন।’শিবলী মহম্মদ জানালেন, শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য এখন থেকে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ২২ অক্টোবর।