প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে গতকাল রোববার সন্ধ্যায় ছিল নৃত্যাঞ্চলের শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। এতে নৃত্যাঞ্চলের শিক্ষার্থীরা রায়বেঁশে এবং ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর অঞ্চলের পাতা নৃত্য ও পাইক নৃত্য পরিবেশন করেন।
নৃত্যাঞ্চল তাদের নিয়মিত নৃত্য প্রশিক্ষণ কর্মসূচির আওতায় গত ২৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী রায়বেঁশে নৃত্যের প্রশিক্ষণের আয়োজন করে। এতে অংশ নেয় ১২৫ জন শিক্ষার্থী।
কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ প্রধান শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। গত শনিবার প্রশিক্ষণ শেষ হয়। এর পরই প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল আয়োজন করা হয় এই নৃত্যানুষ্ঠানের।