নৃত্যাঞ্চলের ভ্রাম্যমাণ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে নৃত্যাঞ্চল। জানা গেছে, ট্রাকে করে ঢাকার পাঁচটি স্থানে এই নৃত্যানুষ্ঠান হবে। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে এই ভ্রাম্যমাণ নৃত্যানুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার। এরপর বেলা ১১টা থেকে বিকেল পাঁচটার মধ্যে নৃত্যানুষ্ঠান হবে শাহবাগ জাতীয় জাদুঘরের মোড়, রমনা পার্ক, ধানমন্ডির রবীন্দ্রসরোবরের সামনে ও মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চবিদ্যালয়ে।