নৃত্যের ছন্দে গুরুদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের বাইরে থেকেই ভেসে আসছিল নূপুরের ধ্বনি। মঞ্চ তখনো ফাঁকা। নেপথ্যে চলছে শিল্পীদের প্রস্তুতি। মিলনায়তনভর্তি দর্শক অপেক্ষা করছেন দারুণ এক সন্ধ্যা উপভোগের। গতকাল বৃহস্পতিবার একাডেমীর আয়োজনে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিল এ নৃত্যানুষ্ঠান। বাদ্যের তালে তালে শিল্পীরা মঞ্চে এলেন। শুরু করলেন তাঁদের পরিবেশনা। নৃত্যছন্দে তাঁরা মুগ্ধ করেন দর্শকদের। দেশের প্রয়াত ও বিশিষ্ট নৃত্যগুরুরা যেসব নৃত্যানুষ্ঠান পরিচালনা করেছিলেন, সেসব নৃত্যানুষ্ঠানের অংশবিশেষের সমন্বয় করে গতকালের অনুষ্ঠানটি করা হয়েছিল। দেশের নৃত্যক্ষেত্রে স্বমহিমায় ভাস্বর পাঁচ নৃত্যগুরু গওহর জামিল, জি এ মান্নান, আলতামাস আহমেদ, আলপনা মমতাজ ও আবুল কাশেমকে নৃত্যছন্দে শ্রদ্ধা নিবেদন করেন নতুন প্রজন্মের শিল্পীরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী বেলায়েত হোসেন খান, সাদিয়া ইসলাম, আবদুর রশিদ প্রমুখ।হুমায়ূন আহমেদ বইমেলাজনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ৬২তম জন্মদিন আগামীকাল ১৩ নভেম্বর। জন্মদিন সামনে রেখে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে তাঁর রচিত বই নিয়ে মেলা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি লেখক ও পাঠকদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আগত বিশিষ্টজনেরা হুমায়ূন আহমেদের শতায়ু কামনা করেন।কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় শুরু হয় অনুষ্ঠান। হুমায়ূন আহমেদকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা করেন সালেহ্ চৌধুরী, মোহীত কামাল, হাসান হাফিজ, রেজানুর রহমান, হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন প্রমুখ। এর আগে তাঁর নতুন বই ম্যাজিক মুনশি ও সেরা হুমায়ূন-এর মোড়ক উন্মোচন করে তাঁর সাড়ে তিন বছরের ছেলে নিষাদ।সোমবার নবান্ন উৎসবপ্রতিবছরের মতো এবারও নবান্ন উৎসব আগামী পয়লা অগ্রহায়ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উদ্যাপিত হবে। দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন দেশের ১২ জন কৃষক। অনুষ্ঠান সকাল সাতটা থেকে বিরতিহীনভাবে রাত নয়টা পর্যন্ত চলবে। উৎসব নিয়ে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। সুনামগঞ্জে ‘বাউলা বন্ধুর আউলা গান’সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মরণে সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী ‘লোক সংগীত উৎসব’ শুরু হয়েছে। ‘বাউলা বন্ধুর আউলা গান’ নামের এই উৎসব আয়োজন করেছে সুরমা আঞ্চলিক শিল্পীগোষ্ঠী।সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে উৎসবের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাংসদ প্রমোদ মানকিন। উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সুরমা আঞ্চলিক শিল্পীগোষ্ঠীর সভাপতি আফতাব মিয়া। পরে বাউলগান পরিবেশ করেন সুনামগঞ্জের শিল্পীরা। আজ শুক্রবার উৎসব শেষ হবে।