প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতের সুরেলা আহ্বানে গত শুক্রবার শুরু হয়েছিল সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার শচীন দেববর্মন উত্সবের। গতকাল নৃত্যের ছন্দে শেষ হলো উপমহাদেশের কিংবদন্তি শিল্পীকে স্মরণে এ উত্সব। রাজধানীর সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শেষ দিনের নৃত্যসন্ধ্যার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন উত্সবের পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার ও নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।