নেটফ্লিক্সে ফারুকীর দুই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট দেখার জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার জন্য এবার তারা নির্বাচন করেছে বাংলাদেশের দুটি ছবি টেলিভিশন ও পিঁপড়াবিদ্যা। আগামী ১৫ মে ছবি দুটি এই প্ল্যাটফর্ম থেকে মুক্তি দেওয়া হবে। দুটি ছবিরই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী প্রথম আলোকে এসব কথা বলেন।
ফারুকী বললেন, এই প্রথম বাংলাদেশি কোনো ছবি নেটফ্লিক্স মুক্তি দিচ্ছে।
নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত টেলিভিশন বাংলাদেশে মুক্তি পায় ২০১৩ সালে। ২০১৪ সালে মুক্তি পায় পিঁপড়াবিদ্যা। সেখানে অভিনয় করেছিলেন নূর ইমরান মিঠু, শিনা চৌহান, মুকিত জাকারিয়া।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এটা পুরো দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুসংবাদ। তিনি আরও বলেন, ‘সারা পৃথিবী নেটফ্লিক্স দখল করে ফেলল, কিন্তু বাংলাদেশের কোনো কনটেন্ট এখনো তারা নেয়নি। এ নিয়ে একটা দুঃখবোধ ছিল। নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বজুড়ে সিনেমা মুক্তি দেওয়া যায়। এবার তারা বাংলাদেশের দুটি সিনেমা কিনে নিল।’
ফারুকীর আশা, ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও সিনেমা নেবে নেটফ্লিক্স। এমনকি বাংলাদেশি ছবি প্রযোজনাও করবে।