নেতা হওয়ার কাজ শুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি নেতা হবো ছবির শুটিংয়ে শাকিব খান ও বিদ্যা সিনহা মিম
আমি নেতা হবো ছবির শুটিংয়ে শাকিব খান ও বিদ্যা সিনহা মিম

আমি নেতা হবো ছবির মধ্য দিয়ে প্রায় নয় বছর পর শাকিব ও মিম জুটি দাঁড়ান ক্যামেরার সামনে। পুবাইল থেকে মিম মুঠোফোনে জানালেন, ‘শাকিব ভাই তো অনেক বন্ধুসুলভ। মজার মানুষ। প্রথম দিন লোকেশনে ঢুকেই আমাদের সঙ্গে গল্প জুড়ে দিলেন। অনেকক্ষণ আড্ডা দিয়ে তারপর শট দিয়েছি আমরা।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর কাজ হলেও সম্পর্কে কোনো ধরনের দূরত্ব অনুভব করছি না। শট দেওয়ার সময় মনে হচ্ছিল, বোঝাপড়ার জায়গা সেই আগের মতোই আছে।’

অনেক দিন পর একসঙ্গে কাজ হলেও অভিনয়ে মিমের ওপর শাকিব খানের আস্থা সেই আগের মতোই আছে। শাকিব বলেন, ‘এর আগে আমাদের আমার প্রাণের পিয়া ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখন মিম অভিনয়ে যেমন পরিপক্ব, তেমনি নাচেও। আশা করছি, এই ছবিও দর্শক আগেরটির মতো গ্রহণ করবেন।’

ছবির পরিচালক উত্তম আকাশ জানান, এই ধাপে ২১-২২ আগস্ট পর্যন্ত শুটিং হবে।