নেত্রকোনায় কবিগুরুর জয়ন্তী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথের দু-একটি কবিতা, গান, উপন্যাস, গল্প অধ্যয়ন করলেই রবীন্দ্রনাথকে বোঝা যাবে না। তাঁকে বুঝতে হলে সমগ্র রবীন্দ্রনাথকে অধ্যয়ন করতে হবে। তিনি যেহেতু যথার্থ অর্থে একজন কবি, সে জন্যই তাঁর সাহিত্যকর্মে মানুষের কথা উঠে এসেছে।’ রবীন্দ্রনাথের ১৫১তম জয়ন্তী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যপক যতীন সরকার এসব কথা বলেন। উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা শাখা আয়োজিত ১৫১তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে উদীচীর জেলা কার্যালয়ে সানাওয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিয়াউল হাসান, বিধান মিত্র, উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠীর সংস্কৃতিকর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।