নেপালে নৃত্যযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের বাংলাদেশ অধ্যায়ের নাম নৃত্যযোগ। ৮ ফেব্রুয়ারি নৃত্যযোগের ছয় সদস্য গিয়েছিলেন নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সেখানে উদ্বোধন করা হলো ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের নেপাল শাখা। বাংলাদেশের নৃত্যশিল্পী লুবনা মারিয়াম ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের দক্ষিণ এশিয়ার সহসভাপতি হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। দলের অন্যান্য সদস্য ছিলেন নৃত্যযোগের প্রেসিডেন্ট শর্মিলা বন্দ্যোপাধ্যায়, আনিসুল ইসলাম, সোমা মুমতাজ, উমামা নাওরোজ এবং সুদেষ্ণা স্বয়ংপ্রভা। নেপালের নৃত্যশিল্পী ছাড়াও এখানে অংশ নেন ভারত, মালয়েশিয়া, হংকং এবং কানাডা থেকে আগত নৃত্যশিল্পীরা।নৃত্যকর্মশালাটি ছিল দুই দিনের। নৃত্যানুষ্ঠান ছাড়াও নেপালের নৃত্যশিল্পীদের সঙ্গে আলাপ-আলোচনার আয়োজন ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের সামগ্রিক সহসভাপতি ড. ঊর্মিমালা সরকার এবং ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের সাবেক প্রেসিডেন্ট, ড. আনিস নর। বিভিন্ন নৃত্যকর্মশালা পরিচালনা করেন ড. ঊর্মিমালা সরকার, মালয়েশিয়ার নৃত্যশিল্পী আলা এবং নুরুল, বাংলাদেশের আনিসুল ইসলাম, নেপালের রাজেন্দ্র শ্রেষ্ঠা এবং কৃষ্ণ পৌডেল। বাংলাদেশের পক্ষে নৃত্য পরিবেশন করে প্রশংসা অর্জন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সুদেষ্ণা স্বয়ংপ্রভা।এ বছর ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্সের নৃত্যোৎসবে অন্যান্য দেশের নৃত্যশিল্পীদের সঙ্গে নেপালের নৃত্যশিল্পীরাও অংশগ্রহণ করবেন।