নেপালে মৌসুমী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ প্রতিযোগিতার প্রথম রানারআপ মৌসুমী হামিদ কিছুদিন আগে চুক্তিবদ্ধ হন ব্ল্যাকমেল নামের নতুন একটি ছবিতে।
ঢাকায় কয়েক দিন শুটিং করার পর এই ছবিরই গানের শুটিংয়ের জন্য মৌসুমী এখন নেপালে। অনলাইনে যোগাযোগ করা গেল তাঁর সঙ্গে। ফেসবুকে পাঠানো খুদেবার্তায় মৌসুমী জানালেন, ‘নেপালের চমৎকার সব লোকেশনে ছবির শুটিং হচ্ছে। শুটিংয়ের ফাঁকে আমরা খুব মজাও করছি। নাটকে অভিনয় করলেও আমি বরাবরই সিনেমায় নিয়মিত হতে চেয়েছি। ব্ল্যাকমেল-এর মতো ছবির কাজ সেই প্রক্রিয়াটা আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। আমি অনেক বেশি খুশি। আশা করছি, সবাই ভালো একটি সিনেমা উপহার পাবে।’
এই ছবিতে মৌসুমী হামিদ ছাড়াও অভিনয় করছেন ববি ও আনিসুর রহমান মিলন।
না মানুষ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এছাড়াও প্রশান্ত অধিকারীর হাডসনের বন্দুক ও আবু শাহেদ ইমনের জালালের গল্প সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী।