নেপালের উৎসবে সেরা ছবি ‘ঘেটুপুত্র কমলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। একই উৎসবে শাহনেওয়াজ কাকলী পরিচালিত উত্তরের সুর পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে খবরটি। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এ উৎসব।