নেভারল্যান্ড কিনতে চায় জ্যাকসন পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ বছর সেখানে ছিলেন কিংবদন্তি সংগীত-তারকা মাইকেল জ্যাকসন। সেখানেই বেড়ে উঠেছে তাঁর তিন সন্তান। অথচ গ্রহের ফেরে সেই নেভারল্যান্ড র্যাঞ্চটা নিলামে তুললেন জ্যাকসনের এগজিকিউটর (উইল কার্যকর করার ভারপ্রাপ্ত ব্যক্তি)। তিন হাজার একরের ওই বাড়িটির দাম উঠেছে এক কোটি ৯০ লাখ ডলার পর্যন্ত। সেটা কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন জে-জি ও বিয়ন্স নোয়েলসের মতো তারকারা। তবে জ্যাকসনের মা ও তিন সন্তান এখনো আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। তাঁদের আশা, এইজি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করা মামলাটিতে জিতে গেলেই নেভারল্যান্ড কিনে নেবেন তাঁরা। জ্যাকসন পরিবারের খুব কাছের একজন বললেন, ‘নেভারল্যান্ড র্যাঞ্চকে শেষ পর্যন্ত নিজেদের কাছেই রাখতে চাইছেন ক্যাথেরিন (জ্যাকসনের মা)।’ এএনআই।