নেভারল্যান্ড ফিরে পেতে চায় জ্যাকসনের সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেভারল্যান্ড ফিরে পেতে চাইছে সুপারস্টার মাইকেল জ্যাকসনের ছেলেরা। অপরাহ উইনফ্রে শোতে প্রথমবারের মতো সাক্ষাৎকার দেওয়ার সময় প্রয়াত মাইকেলের সন্তানেরা তাদের মনের এই ইচ্ছের কথা জানিয়েছে। ১৩ বছর বয়সী প্রিন্স জ্যাকসন ও ১২ বছরের প্যারিস জ্যাসন নেভারল্যান্ডে কাটানো তাদের শৈশবের স্মৃতিচারণা করে। গত বছরের জুন মাসে মাইকেল জ্যাকসন মারা গেছেন। দেনার দায়ে নেভারল্যান্ড বিক্রি করে দিয়েছিলেন মাইকেল। তাঁর ছেলেরা আবার তা কিনে নিতে চাইছে।থ্রিলারের স্রষ্টা মাইকেলের ছেলেরা ২১ বছর হওয়ার পর কোটি কোটি ডলারের মালিক হতে যাচ্ছে। সে সময় শিশুস্বর্গ নেভারল্যান্ড কিনে নেবে তারা।প্রিন্স আর প্যারিসের ছোট ভাই সাত বছর বয়সী ব্ল্যাঙ্কেট গত গ্রীষ্মে নেভারল্যান্ড দেখতে গিয়ে জায়গাটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। মাইকেলের বড় দুই সন্তান ছোট ভাইয়ের ভালোলাগাটাকেও মূল্য দিতে চায়। ওয়েবসাইট।