নেরুদাকে নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেরুদা ছবির দৃশ্যে লুই নেকো
নেরুদা ছবির দৃশ্যে লুই নেকো

ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের ছবি ঘিরে এমন ভিড় দেখা যায় কমই। ১৪ মে কান সময় রাত ১০টার দিকে চোখে পড়ল অন্য রকম দৃশ্য। কান সিটি সেন্টারের কাছের হলটার সামনে লম্বা লাইন। কারণ আর কিছু নয়, পাবলো নেরুদা স্বয়ং। চিলির প্রয়াত এই নোবেল বিজয়ী কবির বিশ্বব্যাপী জনপ্রিয়তার সুবাদেই তাঁকে নিয়ে তৈরি ছবি নেরুদা ঘিরে কান উৎসবের দর্শকদের এত আগ্রহ। ছবিতে নেরুদার চরিত্রে অভিনয় করেছেন চিলির অভিনেতা লুই নেকো। ছবির পরিচালক পাবলো লেরেইন। চিলির এই ছবিতে আরও অভিনয় করেছেন গায়েল গার্সিয়া বারনেল।