নেলির মহত্ত্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৭ সালে ইতালির এক হোটেলে গান করেছিলেন নেলি ফুরটাডো। বিনিময়ে পেয়েছিলেন ১০ লাখ ডলার! সেই টাকার পুরোটাই এই কানাডিয়ান শিল্পী তুলে দিলেন শিশুদের জন্য কাজ করা এক দাতব্য প্রতিষ্ঠানে। কেন? নেলি বললেন, ‘জীবনে প্রথমবারের মতো ব্যক্তিগত আমন্ত্রণে গান করেছিলাম ইতালির এক হোটেলে। আমন্ত্রণ জানিয়েছিলেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি। তখন অত সব জানতাম না। কিন্তু পরে যখন লিবিয়ায় বিদ্রোহ হলো তাঁর বিরুদ্ধে, তখন সব বুঝতে পারলাম। দেশটি সম্পর্কে পড়াশোনা করলাম। তারপর মনে হলো, এই টাকা নেব না আমি, তুলে দেব অসহায় শিশুদের হাতে।’ স্ক্রিন।