নৈশক্লাবে পার্টটাইম চাকরিতে লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান
লিন্ডসে লোহান

এমনিতেই নৈশক্লাবে হই-হুল্লোড় করে সময় কাটাতে দারুণ পছন্দ করেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান। আর যদি নৈশক্লাবে হাজিরা দিলেই ৫ থেকে ১৫ হাজার ডলার সম্মানী মেলে তবে তো কথাই নেই। লিন্ডসের ক্ষেত্রে ঘটেছেও ঠিক এমনটাই। ইদানীং বিভিন্ন নামি-দামি নৈশক্লাবে রীতিমতো ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে বিতর্কিত এ তারকা অভিনেত্রীকে। বিনিময়ে ৫ থেকে ১৫ হাজার ডলার সম্মানী দেওয়া হচ্ছে তাঁকে।

নিউইয়র্ক শহরের একাধিক নৈশক্লাবের কর্তা-ব্যক্তিরা লিন্ডসের সঙ্গে যোগাযোগ করছেন। দরকষাকষির মাধ্যমে নৈশক্লাবে লিন্ডসের উপস্থিতি নিশ্চিত করছেন তাঁরা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি।

এরমধ্যে কয়েকটি নৈশক্লাবে হাজির হওয়ার বিনিময়ে ব্যাংক অ্যাকাউন্ট ভারী করেছেন লিন্ডসে। সামনে আরও বেশ কয়েকটি নৈশক্লাবে হাজির হওয়ার জন্য শিডিউল দিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

এদিকে লিন্ডসে দাবি করেছেন, নৈশক্লাবে সবাই মদ খেয়ে উদ্দাম আনন্দে মেতে উঠলেও তিনি মদ ছুঁয়েও দেখেন না। নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তাঁর। নৈশক্লাবের ভেতর মাথা ঠান্ডা রেখে পুরোপুরি সংযমী আচরণই করছেন তিনি।