নৈশভোজে লোপেজ-ব্র্যাডলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজব যেন পিছু ছাড়ছে না অভিনেতা ব্র্যাডলি কুপারের। ‘দি হ্যাংওভার’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয় হয়ে ওঠা এ তারকা সম্প্রতি আলোচিত জেনিফার লোপেজের সঙ্গে তাঁর নৈশভোজ নিয়ে। নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় ৩৭ বছর বয়সী ব্র্যাডলি, ৪২ বছর বয়সী লোপেজের সঙ্গে নৈশভোজ করার পর তাঁদের মধ্যকার সম্পর্ক নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। একটি সূত্র হতে জানা যায়, খুব শিগগিরই হয়তো একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন তাঁরা। কাজ ও কাজের বাইরে তাঁদের এই সম্পর্ক কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়!