নোংরামিকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী নাটালি পোর্টম্যান। বললেন, ‘এ সবই নোংরামি আর গালগপ্পো।’ ব্ল্যাক সোয়ান ছবিতে একজন ব্যালে নর্তকীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি অস্কার জিতেছেন। কিন্তু গত মাসে আমেরিকান ব্যালে থিয়েটারের শিল্পী সারাহ লেইন দাবি করেন, ব্ল্যাক সোয়ানে নাচের দৃশ্যগুলোর বেশির ভাগই তাঁর করা। নাটালি শুধু পাঁচ ভাগ দৃশ্যে কাজ করেছেন। গুরুতর এমন অভিযোগের পর এত দিন চুপ ছিলেন নাটালি। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি, কী পরিশ্রমই না করেছি। ছবিটায় কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার অসামান্যতা এসব নোংরা কথাবার্তায় জড়িয়ে ক্ষুণ্ন করতে চাই না।’ ওয়েবসাইট।