নোবেল ও তারিন একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল আর তারিনের বন্ধুত্ব প্রায় ২৫ বছরের। কিন্তু এই দীর্ঘ সময়ে তাঁদের বন্ধুত্ব শুধু সামাজিক দেখা-সাক্ষাৎ ও চুটিয়ে আড্ডা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার তাঁরা একসঙ্গে নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকটি প্রযোজনা করছেন তারিন। পরিচালনা করবেন কৌশিক শংকর দাস। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি।নোবেল বলেন, ‘মিডিয়ায় আছি অনেক বছর হলো। অনেকের সঙ্গে নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়েছে, তবে তারিনের সঙ্গে কখনো অভিনয় করিনি। এবারই প্রথম আমরা দুজন একই নাটকে অভিনয় করতে যাচ্ছি।’তারিন বললেন, ‘আসলে আমাদের নিয়ে নাটক তৈরির ব্যাপারে কেউ কখনো ভাবেনি। এখনো পর্যন্ত সে রকম কোনো প্রস্তাবও পাইনি। তাই একসঙ্গে কাজ করা হয়নি। নাটকের গল্পটা পরিচালক যখন আমাকে বললেন, তখন এর জন্য উপযুক্ত চরিত্র মনে হয়েছে নোবেল ভাইকে। নিজের অনেক ব্যস্ততার মধ্যেও নোবেল ভাই অভিনয় করতে রাজি হয়েছেন।’তারিন আরও জানালেন, নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন।জানা গেছে, তারিন ও নোবেল অভিনীত নাটকটি এবার ঈদে দেখানো হবে এনটিভিতে।