নোবেল প্রদান অনুষ্ঠানে এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী সুরকার এ আর রহমান এবার নোবেল পদক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। ১১ ডিসেম্বর দেওয়া হবে নোবেলের শান্তি পুরস্কার। এই অনুষ্ঠানে গান গাইবেন তিনি। স্লামডগ মিলিয়নিয়ার ছবির ‘জয় হো’ গানটির জন্য রহমান পেয়েছিলেন দুটি অস্কার পুরস্কার। এবার রহমান নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্য গানের সঙ্গে গাইবেন ‘জয় হো’। এবারে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন চীনের কারাবন্দী মানবাধিকার কর্মী লিউ জিয়াওবো। অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তার পরও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে সঞ্চালক থাকবেন হলিউডের অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। অনুষ্ঠানে আরও থাকবেন বিশ্বখ্যাত জ্যাজ পিয়ানোবাদক ও গায়ক হার্বি হ্যানকক, ব্রিটিশ পপব্যান্ড ফ্লোরেন্স অ্যান্ড দ্য মেশিন, মার্কিন পপ গায়িকা কোলবি ক্যাইলেট।