নোবেল যখন গায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য গান গাইলেন মডেল-অভিনেতা নোবেল। অনুষ্ঠানের নাম ‘তারার গান’। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, ঈদের পরদিন রাত আটটা ৫০ মিনিটে। নোবেল বললেন, ‘দীর্ঘদিন পর মাইক্রোফোনের সামনে কণ্ঠ দিলাম। গাইলাম আমার প্রিয় একটি গান: “মন কি যে চায় বলো”; গানটি গাইলাম নতুন সংগীতায়োজনে। আশা করছি, আমার গাওয়া গান সবার ভালো লাগবে।’ কবির বকুলের পরিকল্পনা, রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘তারার গান’ অনুষ্ঠানে আরও গান করেছেন তারিন, ঈশিতা, ফজলুর রহমান বাবু ও অপূর্ব। তারিন ও ফজলুর রহমান বাবু তাঁদের নিজেদের অ্যালবামের গান করেছেন আর ঈশিতা ও অপূর্ব গেয়েছেন একটি নতুন গান। অনেক দিন বাদে এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপকের আসনে বসেছেন কনা। অভিনয়শিল্পীদের অনুরোধে কনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি গানও করেছেন।