নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাঁচটি জেলায় ২০১০ সালে অনুষ্ঠিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে তৈরি করা হয়েছে ঐতিহ্য রক্ষায় নৌকাবাইচ নামক একটি অনুষ্ঠান। এই বাইচ অনুষ্ঠিত হয়েছিল ভৈরব (কিশোরগঞ্জ), খুলনা, সিলেট, সিরাজগঞ্জ ও নড়াইলে। ১১টি পর্বের এই অনুষ্ঠান নৌকাবাইচের বিভিন্ন দিক ও দৃষ্টিভঙ্গি নিয়ে ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে এর প্রথম পর্ব। প্রতি শনিবার একই সময়ে ধারাবাহিকভাবে প্রচারিত হবে এর পর্বগুলো। অনুষ্ঠানটি নির্মাণ করেছে থিমেটিক এবং পরিচালনায় ছিলেন হাসান ইমাম চৌধুরী।