ন্যান্সি-রাশেদ হাসানের 'মন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি-রাশেদ
ন্যান্সি-রাশেদ

তরুণ কণ্ঠশিল্পী রাশেদ হাসান সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘আন রিলিজ ট্রাক’ থেকে ‘মন’ শিরোনামে তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেছেন। অ্যালবামটিতে মোট ১৪টি গান রয়েছে।
অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। অ্যালবামটিতে কয়েকটি দ্বৈত গানও রয়েছে। এর মধ্যে ‘নীল’, ‘ভালোবাসি’, ‘যদি তুমি বল’ শিরোনামের তিনটি দ্বৈত গানে ন্যান্সির সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাশেদ হাসান।   
‘মন’ অ্যালবাম সম্পর্কে রাশেদ হাসান বলেন, ‘আমি গানের অনেক সাধনা করি। ব্যক্তিগতভাবে আমি চাই না আমার গান বিক্রি করতে। আমি ‘‘মন’’ অ্যালবামটি ওয়েবসাইটে প্রকাশ করেছি। কারণ সবাই যাতে গানগুলো বিনা মূল্যে ডাউনলোড করে শুনতে পারেন। আশা করি, শ্রোতাদের আমার গান ভালো লাগবে।’