ন্যান্সি-হৃদয়ের প্রথম ছবির গান
গানের জগতে ন্যান্সি ও হৃদয় খান বেশ জনপ্রিয়। দুজনেরই রয়েছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। কিন্তু এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে গান করলেন, তবে অডিও অ্যালবামে নয়। ন্যান্সি ও হৃদয় খান দুজনেই কণ্ঠ দিয়েছেন একটি ছবির গানে। ছবির নাম ‘এর বেশি ভালোবাসা যায় না’। পরিচালক জাকির হোসেন রাজু।১ ফেব্রুয়ারি হূদয় খানের মিরপুরের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘ছুঁয়ে দিলে তুমি যদি/ আমি যেন বয়ে চলা নদী, নিরবধি/ ভালোবাসা দূর থেকে/ কাছে এসে যায় যেন ডেকে/ হাসি মুখে’ শিরোনামের গানটির কথা লিখেছেন গুঞ্জন রহমান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার কাজটিও করেছেন হূদয় খান।গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘দুই সপ্তাহ ধরে গানটিতে কণ্ঠ দেওয়ার কথা হচ্ছিল। কিন্তু কোনোভাবে শিডিউল মেলানো যাচ্ছিল না। অবশেষে গত শুক্রবার গানটিতে কণ্ঠ দিলাম। এটি হূদয়ের সঙ্গে আমার প্রথম গান। গানটির কথাও বেশ চমত্কার। আমার বিশ্বাস, শ্রোতারা বেশ পছন্দ করবেন গানটি।’ন্যান্সি ও হৃদয় খানের এই গানে ছবিতে ঠোঁট মেলাবেন নায়ক সায়মন ও নতুন একজন নায়িকা।